Friday, June 5, 2026

৯৮৭৫ কোটি ৯৬ লক্ষ টাকার বিনিময়ে নুমালিগড় বিক্রি করল BPCL

Date:

Share post:

৯৮৭৫ কোটি ৯৬ লক্ষ টাকার বিনিময়ে অসমে নুমালিগড় শোধনাগার বিক্রি করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। BPCL-এ নিজেদের শেয়ারের পুরোটাই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। তবে তার আগে সংস্থার নুমালিগড় শোধনাগার বিক্রির পরিকল্পনা করা হয়েছিল। ৬১.৫ শতাংশ অংশীদারির পুরোটা বেচে দিল BPCL। পরিকল্পনা অনুসারেই এমনটা করা হয়েছে। ১ মার্চ হস্তান্তরের সিদ্ধান্তে ভারত পেট্রোলিয়ামের পরিচালন পর্ষদ সায় দিয়েছিল।

এর মধ্যে অয়েল ইন্ডিয়া পেয়েছে ৫৪.১৬%। এখন নুমালিগড়ে অয়েল ইন্ডিয়ার অংশীদারি বেড়ে হল ৮০.১৬%। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার কাছে গেল ৪.৪% শেয়ার। বাকি ৩.২% প্রায় ৫০০ কোটি টাকা দিয়ে হাতে রাখল অসম সরকার।

আরও পড়ুন-এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে বিমান ভাড়া

সংশ্লিষ্ট মহলের মতে, এই হাতবদলের পরে ভারত পেট্রোলিয়াম (BPCL) বেসরকারিকরণের রাস্তা আরও চওড়া হবে বলে মনে করছে সরকার। তবে যেহেতু অসম চুক্তির হাত ধরে এই শোধনাগারটি তৈরি করা হয়েছিল, তাই যে কোনও উপায়ে নুমালিগড়কে রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতেই রাখতে চেয়েছে রাজ্য এবং কেন্দ্র। যে শোধনাগারের উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও পরিকাঠামো বিকাশের কথা বিভিন্ন জনসভায় গালভরে বলতেও শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

Advt

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...