Saturday, March 21, 2026

বিজেপি প্রার্থী অশোক দিন্দার উপর হামলা, রিপোর্ট তলব কমিশনের

Date:

Share post:

ময়নায় প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা। তাঁর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। যদিও বিজেপির আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

তাঁর ওপর আক্রমণের প্রসঙ্গে বিজেপি প্রার্থী অশোক দিন্দা বলেন, প্রচার সেরে ফেরার সময় ময়না বাজারে আমার গাড়ি ঘেরাও করা হয়। গাড়ি লক্ষ্য করে ইঁটও ছোঁড়া হয়। আমার ভাইয়ের হাত কেটে গেছে। গাড়ির কাচ ভেঙে গেছে। কোনওরকমে পালিয়ে বেঁচেছি’। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী নিজেই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন- ছত্রধরের গ্রেফতারির পিছনে শুভেন্দু, অভিযোগ স্ত্রী নিয়তি মাহাতোর

Advt

Related articles

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...