Wednesday, March 11, 2026

নন্দীগ্রামে দাঁড়িয়েই দলবদলুদের গানের ফলায় বিঁধলেন নচিকেতা

Date:

Share post:

ঠোঁটকাটা বলে বরাবরি নাম আছে নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty)। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল (Tmc) নেত্রীর পাশে আছেন। 14 বছর আগে নন্দীগ্রামের (Nandigram) আন্দোলনের সময় যেমন ছিলেন, আজও আছেন ঠিক সেরকমই। শেষবেলার প্রচারে নন্দীগ্রামের মঞ্চ থেকে তিনি গেয়ে উঠলেন, “আজকে যিনি তেরঙ্গাতে/ কাল ভক্ত রামে/ আজকে যিনি দক্ষিণেতে/ কালকে তিনি বামে”।

মঙ্গলবার, নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) প্রচার মঞ্চ থেকে নচিকেতা বললেন, “আমি দিদির পাশেই আছি। আপনারাও থাকুন”।

এখনও নচিকেতার ফ্যান-ফলোয়ার্স ঈর্ষণীয়। তাঁর তীক্ষ্ণ শব্দবন্ধ থেকে রেহাই পায় না কেউ। এদিনে তাঁর গানে যেমন নিশানায় ছিলেন দলবদলুরা, তেমনি পরিযায়ী নেতাদের নিয়েও কটাক্ষ করেন নচিকেতা। ভোটের মুখে এই নন্দীগ্রামে নেতা শুভেন্দু অধিকারী প্রায় সপরিবারে যোগ দিয়েছেন বিজেপিতে। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সেই দলবদলকে গানের মাধ্যমে তীব্র আক্রমণ করেন নচিকেতা।

আরও পড়ুন- মমতার কড়া আক্রমণের মুখে শুভেন্দু, ‘ভালো কথা’ মুকুলের জন্য

নন্দীগ্রাম আন্দোলনের সময় প্রথম থেকে শিল্পী-সাহিত্যিক মহলের যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন নচিকেতা তাঁদের মধ্যে অন্যতম। আজও তিনি একই রকম। সেই কারণেই বোধহয় মুক্তকণ্ঠ তিনি আক্রমণ শোনাতে পারেন ‘গদ্দার’দের বিরুদ্ধে।

আরও পড়ুন- ৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে ছত্রধর মাহাতো

Advt

 

spot_img

Related articles

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...