Sunday, March 15, 2026

স্ট্র্যান্ড রোডে জ্বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হেড অফিস, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

ফের কলকাতার বুকে বড়সড় অগ্নিকাণ্ড (Fire)। স্ট্র্যান্ড রোডের (Stand Road) এক বহুতলে দাউ দাউ করে জ্বলছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) হেড অফিস (Head Office)। জানা গিয়েছে, আজ বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ আগুন লাগে। এরপরই দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের (Fire Briged) ১০টি ইঞ্জিন। ওই বহুতলের চারতলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেড অফিস। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

আরও পড়ুন:ফের গোষ্ঠীকোন্দল, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে লড়বেন বিজেপির মণ্ডল সভাপতি

জানা গিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওই ক্যান্টিনে রয়েছে গ্যাস সিলিন্ডার। ফলে সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। যা থেকে আগুন আরও ছড়িয়ে যেতে পারে। গঙ্গা পার্শ্ববর্তী হওয়ায় সকাল থেকে দমকা হাওয়ায় ছড়িয়ে পড়ছে আগুন। দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

Advt

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...