Thursday, May 21, 2026

হামলার জেরে ওয়াই প্লাস নিরাপত্তা ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা’র

Date:

Share post:

হামলার জেরে ওয়াই প্লাস নিরাপত্তা পেলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা।

মঙ্গলবার প্রচারের সময়ই  তাঁর উপর হামলা হয়৷ আর এরপরই জাতীয় স্তরের ক্রিকেটার তথা বিজেপি প্রার্থী অশোক দিন্দার (Ashok Dinda) নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। জানা গিয়েছে, ওয়াই প্লাস নিরাপত্তা (Y-plus) পেয়েছেন অশোক দিন্দা৷ এই ক্যাটেগরিতে দিন্দার হোম প্রোটেকশন থাকবে, থাকছে ক্লোজ প্রোটেকশন’ও। এর অর্থ, বিজেপি’র এই প্রাথীর তাঁর বাড়িতে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি, সর্ব ক্ষণ সঙ্গে থাকবেন ২০ জন CRPF জওয়ান। আগামীদিনে ফের যাতে এমন ঘটনার দিন্দাকে পড়তে না হয়, সে জন্যই কেন্দ্রের এই সিদ্ধান্ত৷

মঙ্গলবারের ঘটনার পর দিন্দার সঙ্গে কথা বলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ তখনই দিন্দাকে জানানো হয়, বুধবার থেকেই নিরাপত্তা পাচ্ছেন তিনি। এদিকে অশোক দিন্দা অভিযোগ করেছেন, “বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে এই হামলা চালিয়েছে তৃণমূল। এই পুরোপুরি পূর্ব পরিকল্পিত৷” তিনি বলেছেন, যে পরিকল্পনায় হামলা চালানো হয়েছিল, বরাত জোরে বেঁচে গিয়েছি৷

Advt

Related articles

বকেয়া DA জট কাটাতে ৩০ মে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসতে বকেয়া ডিএ-কে (DA) ইস্যু করেছিল বিজেপি (BJP)। তারপর বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেও, ডিএ নিয়ে মুখ...

চলতি বছরেই হাওড়া পুরসভার ভোট! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুরপ্রশাসক বসিয়ে কাজ চালিয়ে নেওয়ার দিন শেষ, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরসভার (Howrah Municipal Election) ভোট করানোর...

“গণতন্ত্রের কণ্ঠরোধ”! রাজ্য সরকারের নির্দেশিকা নিয়ে ক্ষোভপ্রকাশ অভিষেকের

দিন কয়েক আগেই বিহার সরকারের নতুন সোশ্যাল মিডিয়া নীতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সেখানে সরকারি কর্মীদের অনলাইনে সরকারের...

কলকাতায় NIA-এর জালে পাক গুপ্তচর জাফর!

খাস কলকাতায় (Kolkata) বসে পাকিস্তানের (Pakistan) গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল NIA। ধৃতের নাম জাফর রিয়াজ, সে...