Saturday, May 2, 2026

‘ভোট তাদের দিন যারা আপনাদের সমস্যার কথা তুলে ধরবে’, ঐশী-দীপ্সিতাদের সমর্থন কাফিলের

Date:

Share post:

রাজ্যে চলছে দ্বিতীয় দফার নির্বাচনে। ক্ষমতা দখলের এই লড়াইয়ে একদিকে যেমন রয়েছে তৃণমূল-বিজেপি অন্যদিকে কোমর বেঁধে মাঠে নেমেছে বামেরাও। বামেদের তরফে ময়দানে নামানো হয়েছে এক ঝাঁক তরুণ ব্রিগেডকে। যেখানে অন্যতম দুই সৈনিক হলেন দীপ্সিতা ধর(Dikshita Dhar) ও ঐশী ঘোষ(Oishi Ghosh)। এই দুই তরুণ মুখকে এবার জয়যুক্ত করার আবেদন জানিয়ে ভিডিও বার্তা দিলেন গোরক্ষপুর হাসপাতালকাণ্ডে শিরোনামে উঠে আসা চিকিৎসক কাফিল খান(kafeel Khan)।

বাম কংগ্রেস আইএসএফ নিয়ে গঠিত সংযুক্ত মোর্চার তরফে এবার বালি থেকে সিপিএমের প্রার্থী হয়েছেন দীপ্সিতা এবং জামুড়িয়া থেকে ঐশী। নতুন প্রজন্মের এই দুই মুখকে জয়যুক্ত করার আবেদন জানিয়ে ভিডিও বার্তা দিয়ে কাফিল খান বলেন, ‘আপনাদের কাছে আবেদন, মুখ্যমন্ত্রী যে-ই হন না কেন, কখনও এমন মানুষকে বেছে নেওয়া উচিত যাঁরা আপনাদের কণ্ঠস্বর এবং আপনাদের সমস্যার কথা বিধানসভায় জোর গলায় বলতে পারবে। আপনাদের সমস্যাগুলি নিয়ে যাঁরা কাজ করতে পারবে।’

আরও পড়ুন:মমতাকে কটূক্তি: অশালীনতার মাত্রা ছাড়ালেন শুভেন্দু!

ভিডিওবার্তায় এদিন কাফিল খান বলেন, দীপ্সিতাকে তিনি ব্যক্তিগতভাবে শেষ তিন চার বছর ধরে চেনেন। এবং তার সমর্থনে যে বহুবার সরব হয়েছেন সে কথাও উল্লেখ করেন কাফিল। ডাক্তার কপিল খানের কথায়, ‘আমি দুই কন্যাকেই দেখেছি, এইটুকু বয়স থেকেই তাঁরা যেভাবে দেশ ঘটে চলা অরাজকতার বিরুদ্ধে লাগাম টানার উদ্যম দেখিয়েছেন, এবং খেটে চলেছেন, তাই আমি হাত জোড় করে আবেদন এই জানাচ্ছি। এঁদের নির্বাচিত করুন যাতে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমার আহ্বান, পশ্চিমবঙ্গ যেন সাম্প্রদায়িক রাজনীতির উর্ধ্বে উঠে ভোট দিয়ে ওঁদের জেতায়।’

Advt

Related articles

ICC Womens T20 WC: ঘোষিত ভারতীয় মহিলা দল, সুযোগ পেলেন কারা? রইল তালিকা

ঘোষিত হল ২০২৬ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) ভারতীয়(India) দল। শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর...

ঘুষের টাকা ইঁদুরের পেটে! সরকারি আধিকারিকে জামিন দিল শীর্ষ আদালত

ঘুষের মামলায় বাজেয়াপ্ত করা টাকা নাকি আর নেই। তদন্তকারীদের দাবি সেই টাকা উদরস্থ করেছে মুষিককুল। এমনই অদ্ভুত ব্যাখ্যা...

২৯ কিমি সাঁতরে পার! পক প্রণালী পেরিয়ে বিশ্বরেকর্ড রাঁচির ঈশাঙ্কের

মাত্র সাত বছর বয়সেই অবিশ্বাস্য কীর্তি রাঁচির (Ranchi) ছোট্ট সাঁতারু ঈশাঙ্ক সিং (Swimmer Ishank Singh)। শ্রীলঙ্কা (Srilanka) থেকে...

অভিষেকের মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পেল আলিফা-রায়না!

আট মাসের যমজ জন্মান্ধ শিশুকন্যার দৃষ্টি শক্তি ফিরল। সৌজন্যে সেবাশ্রয়। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করে...