Wednesday, June 24, 2026

বয়ালে তুমুল উত্তেজনা, বুথের ভিতরে মমতা, বাইরে নাজেহাল বাহিনী

Date:

Share post:

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। প্রথমদিকে তিনি রেয়াপাড়ার বাড়িতে থাকলেও পড়ে তিনি ভোট পরিদর্শনে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে বসেই বয়াল ১ নম্বর পঞ্চায়েতের ৭ নম্বর বুথে যান তৃণমূল সুপ্রিমো। সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয় ভোটাররা তাঁকে জানান, কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বাধা দিচ্ছে, মারধর করছে। মমতার কাছে পুনর্নির্বাচনের দাবি জানান স্থানীয়রা। বাইরে নাজেহাল বাহিনী।

তৃণমূল নেত্রী যখন বয়াল মাস্তুল স্কুলের ভিতরে ঢোকেন, সেই সময় বিজেপি কর্মী-সমর্থকরা মমতাকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন। তাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর তৃণমূল-বিজেপি মধ্যে হাতাহাতিও বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে রাজ্য পুলিশ এবং র‌্যাফ। প্রথমদিকে বুথের বাইরের পরিস্থিতি শান্ত না হওয়ায়, বুথের ভিতরই আটকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট বুথের ভিতরে থাকার পর তিনি বেরিয়ে আসেন। এখন তিনি বুথের বাইরে রয়েছেন। পুলিশের তরফে মানবশৃঙ্খল গড়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন-মমতাকে কটূক্তি: অশালীনতার মাত্রা ছাড়ালেন শুভেন্দু!

দ্বিতীয় দফায় ভোট শুরু হতেই বয়াল, গোকুলনগর, সোনাচূড়া নিয়ে সকাল থেকেই নানা অভিযোগ সামনে আসছিল। তৃণমূলের অভিযোগ, সেখানকার বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি। অবাধে ছাপ্পা ভোট করেছে গেরুয়া শিবির। বিষয়টি নিয়ে মমতার কাছে অভিযোগ জানান বয়ালের বাসিন্দারাও। মমতার উপস্থিতিতেই বুথের বাইরে ধুন্ধুমার বেধে যায় তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে।

Advt

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...