Monday, May 18, 2026

১৮ ইঞ্চির সাধু নেমে এসেছেন হিমালয় থেকে, দেখতে ভিড় জমল মানুষের

Date:

Share post:

গলায় রুদ্রাক্ষের মালা, উচ্চতা মাত্র ১৮ ইঞ্চি। হিমালয় থেকে নেমে আসা ৫৫ বছর বয়সী এই সাধুকে দেখতে হরিদ্বারে ভিড় জমালেন বহু মানুষ। সম্প্রতি অদ্ভুত দর্শন পৃথিবীর সবচেয়ে কম উচ্চতার এই সন্ন্যাসীর(saint) ভিডিও ভাইরাল হয়ে উঠল সোশ্যাল মিডিয়ায়(social media)।

হরিদ্বারে কুম্ভ মেলা(Kumbh Mela) শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে কড়া নিরাপত্তা বলয় হচ্ছে এই মেলা। পুর্ণ্যার্থীদের পাশাপাশি মেলায় ভিড় জমিয়েছেন হাজার হাজার সাধু। তাদের বেশির ভাগটাই নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগর কিংবা কুম্ভ মেলার সময় হিমালয় থেকে নেমে আসেন এই সমস্ত সাধুরা। আর তাদের সান্নিধ্য পেতে ভিড় জমান বহু পুণ্যার্থী। সম্প্রতি এই কুম্ভ মেলা থেকেই ভাইরাল হয়ে উঠেছে মাত্র ১৮ ইঞ্চি উচ্চতার এই নাগা সন্ন্যাসীর ভিডিও।

জানা গিয়েছে, এই নাগা সন্ন্যাসীর নাম নারায়ন নন্দ গিরি মহারাজ। পৃথিবীর সবচেয়ে কম উচ্চতার এই সন্ন্যাসীর ভিডিও প্রকাশ্যে এনেছে একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যম। জানা গিয়েছে, ৫৫ বছর বয়সী এই সন্ন্যাসী দাঁড়াতে পারেন না। তবে তার ভক্তদের বিশ্বাস তিনি নাকি মাথায় হাত দিলেই মনের সমস্ত কথা জানতে পারেন। তার স্পর্শে সব দুঃখ ভুলে যায় মানুষ ঘটে রোগ মুক্তি। যদিও এই সমস্ত বক্তব্যের সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

Advt

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...