Tuesday, May 12, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায় জুতো কারখানায়, এখনও হতাহতের খবর নেই

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায় জুতো কারখানায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্ক সার্কাস সংলগ্ন তপসিয়া রোডে গোটা রবারের জুতো কারখানায়। সেখানে দাহ্যবস্তু মজুত থাকায় ভস্মীভূত কারখানার একাংশ বলে জানা গিয়েছে। এর জেরে কারখানার দেওয়ালের একটি অংশ ভেঙে পড়েছে বলে খবর। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১০টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। টানা চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুন-মাস্ক ছাড়া মেট্রোতে? হতে পারে জরিমানা, করোনা আবহে কড়া মেট্রো কর্তৃপক্ষ

শনিবার ভোর ৪ টে নাগাদ তপসিয়ার ওই জুতো কারখানায় আগুন লাগে। কারখানার ছাদ ভেঙে নিরাপত্তারক্ষীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আসলে জুতোর কারখানায় চামড়া, আঠার মতো বহু দাহ্য পদার্থ মজুত থাকে। তাই আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। কারখানার প্রচুর সামগ্রী নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

Advt

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...