Monday, May 4, 2026

ভোটের মাঝেই হামলার ছক, বোমা কাণ্ডে গ্রেফতার বিহারের বাসিন্দা

Date:

Share post:

ভোটে অশান্তি ছড়াতে রাজ্যে দুষ্কৃতী ঢোকাচ্ছে বিজেপি। অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী। দ্বিতীয় দফা ভোটের আগে এইনিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে সত্যি তা একের পর এক বোমা উদ্ধারের ঘটনা থেকে পরিষ্কার। বীরভূমের খয়রাশোলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বোমা উদ্ধারের পর ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত না হলেও তারা গেরুয়া শিবিরের মদতপুষ্ট বলে জানা গেছে। ইতিমধ্যে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
প্রশাসন সূত্রের খবর, গত ২৪ শে মার্চ খয়রাশোলের কাঁকড়তলা থানা এলাকার বড়রা গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৪টি সকেট বোমা উদ্ধার হয়।বোমা উদ্ধার কাণ্ডে পুলিশের তরফে মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অনুপ কুমার নামে বিহারের এক বাসিন্দা এবং মনোজ কুমার ঘোষ নামে মুর্শিদাবাদের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ভোটের সময় অশান্তি ছড়াতে চেষ্টা করছিল ওই দুই অভিযুক্ত। এরপর তাদের দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পাশাপাশি ওই কাণ্ডে আর কারা যুক্ত তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advt

Related articles

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
90 এগিয়ে
বিজেপি
197 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে