Tuesday, June 9, 2026

আরও ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, সোমবার থেকে লকডাউন এই দেশে

Date:

Share post:

বিশ্বজুড়ে ফের করোনা পরিস্থিতি যে আরও ভয়াবহ হয়ে উঠছে তা আর বলার অপেক্ষা রাখে না। ফের হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এহেন পরিস্থিতিতে ভারত আপাতত নাইট কার্ফু এবং জায়গায় জায়গায় আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিলেও, আগেভাগে সাবধানতা অবলম্বন করতে এক সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার।

শনিবার ঢাকায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে লকডাউনের কথা ঘোষণা করেন সে দেশের সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী তথা ক্ষমতাসীন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, বাংলাদেশে নতুন করে ভয়াবহ হয়ে ওঠা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বাংলাদেশ (bangladesh) সরকার এখন এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।

৫ এপ্রিল থেকে লকডাউন (lockdown) শুরু হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, সমস্ত অফিস-আদালত এই সময়ে বন্ধ থাকবে। তবে শিল্পকলকারখানায় রোটেশন পদ্ধতিতে কাজ করানো হবে। আপাতত এটা করা হচ্ছে, কেননা, এখনই কলকারখানা সব বন্ধ করে দিলে শ্রমিকেরা বাড়ির পথে বেরিয়ে পড়বেন। তাতে হিতে বিপরীত হতে পারে।

আরও পড়ুন-বিজেপির মাইন্ড গেম ধোপে টিঁকবে না, নন্দীগ্রামে জিতেছেন মমতাই! দাবি যশবন্তের

শুক্রবার বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মার্চে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৯ হাজার ১৫৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আমেরিকার জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মার্চ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের ৬ লক্ষ ২৪ হাজার ৫৯৪ জন নাগরিক কোভিডে সংক্রমিত হয়েছেন। গত ৭ মাসের মধ্যে শুক্রবারেই করোনা সংক্রমণের হার সব চেয়ে বেশি ছিল- ২৩.২৮ শতাংশ। এদিন ২৪ ঘণ্টায় ৫০জনের মৃত্যু হয়েছে।

Advt

Related articles

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...