Monday, May 18, 2026

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ফারুক আব্দুল্লা

Date:

Share post:

দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগতভাবে। একে একে করোনা আক্রান্ত(Corona infected) হয়েছেন সচিন সহ বহু ভিভিআইপি। সেই তালিকায় এবার যুক্ত হল আরও একটি নাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা(Farooq Abdullah)। সম্প্রতি তাঁর পুত্র তথা জম্মু কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা টুইট করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন। আব্দুল্লার দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

ন্যাশনাল কনফারেন্সের অধ্যক্ষ ফারুক আব্দুল্লার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য শনিবার প্রকাশ্যে এলেও, জানা গিয়েছে গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। টুইট করে এদিন ওমর আব্দুল্লা লেখেন, ‘ডাক্তারদের পরামর্শ মতো উপযুক্ত চিকিৎসা ও সঠিক নজরদারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবাকে। ওমর লেখেন এই কঠিন সময়ে যারা আমাদের পরিবারের পাশে রয়েছেন ও প্রার্থনা করছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’ উল্লেখ্য, গত ২ মার্চ করোনা টিকা নিয়েছিলেন ৮৫ বছর বয়সী ফারুক আব্দুল্লা। তারপর মাত্র এক মাসের মধ্যে এভাবে করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে তার পরিবারে।

আরও পড়ুন:রেললাইনে কাজ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর

উল্লেখ্য, লোকসভার সাংসদ তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর টুইট করে তার দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেন, ‘আমি ফারুক আব্দুল্লা দ্রুত সুস্থতা কামনা করছি। একইসঙ্গে ওমর আব্দুল্লাহ ও তার গোটা পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।’ প্রধানমন্ত্রী এই টুইটের প্রত্যুত্তরে ওমর আব্দুল্লা লেখেন, ‘আমার পিতা এবং পুরো পরিবার আপনার এই শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছে প্রধানমন্ত্রীজি।’

Advt

Related articles

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...