Wednesday, April 1, 2026

ক্রিকেট খেলায় আউট দেওয়া নিয়ে মারামারিতে মৃত কিশোর

Date:

Share post:

বন্ধুরা মিলে পাড়ায় ক্রিকেট খেলতে গিয়ে আউট হওয়া নিয়ে অশান্তি। সেই অশান্তি পরিণত হল ঝগড়া মারামারি তে। পরিণতিতে ১৬ বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হল । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে লখনউয়ের কাছে উন্নাওতে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেল ৪-৫টা নাগাদ সফিপুর পুলিশ স্টেশন এলাকার সালেনগরের একটি মাঠে ক্রিকেট খেলছিল কয়েকজন কিশোর যুবক। সেখানেই ম্যাচে ১৪ বছরের একটি ছেলে ব্যাট করার সময় লেগ বিফোর দ্য উইকেট (LBW)-এ আউট হয়। আম্পায়ার আউট ঘোষণা করেন। কিন্তু কিছুক্ষণ পর সেই আউটটি হয়নি বলে জানান আম্পায়ার। তখন আম্পায়ারের সামনে দাঁড়ানো ১৬ বছরের এক কিশোর দাবি করে, এটা পুরোপুরি না এবং ভুল সিদ্ধান্ত। বিপক্ষ দলের খেলোয়াড়রা মারমুখী হয়ে তার দিকে তেড়ে আসে। ক্রিকেট ব্যাট নিয়ে পেটায়। মাথায় গুরুতর চোট পেয়ে মাঠের মধ্যেই ছেলেটি লুটিয়ে পড়ে। সতীর্থরা তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে।

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...