Friday, May 8, 2026

যদি প্রধানমন্ত্রী হতেন তবে কী করতেন? জবাব দিলেন রাহুল গান্ধী

Date:

Share post:

যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশের অগ্রগতির লক্ষ্যে কী পদক্ষেপ নিতে রাহুল গান্ধী(Rahul Gandhi)? সম্প্রতি এক আলোচনা সভায় এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোনরকম ব্যক্তি আক্রমণ নয় নরেন্দ্র মোদি সরকারের(Narendra Modi government) বিরুদ্ধে একেবারে নীতিগত আক্রমণ শানালেন রাহুল। জানিয়ে দিলেন বিকাশ কেন্দ্রিক অর্থনীতি(economy) নয়, তার পরিবর্তে চাকরি কেন্দ্রিক অর্থনীতির দিকে বেশি করে নজর দিতেন তিনি।

সম্প্রতি হার্ভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক নিকোলাস বার্নসের সঙ্গে একটি অনলাইন আলোচনায় অংশ নিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়নের লক্ষ্যে কী পদক্ষেপ নিতেন রাহুল? এর উত্তরে রাহুল গান্ধী বলেন, ‘আমাদের দেশের অর্থনীতির গ্রোথ অবশ্যই জরুরি। তবে আমরা বেশি করে নজর দিতাম উৎপাদন ও কর্মসংস্থানের দিকে।’আরো বলেন, ‘এখন যদি আমাদের বিকাশ ও চাকরির বাজারের দিকে খেয়াল করেন তবে দেখবেন দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। ৯ শতাংশ আর্থিক বিকাশ নিয়ে কিছু করতে পারবো না আমরা, যদি না দেশে চাকরির বাজার তৈরি করা যায়।

আরও পড়ুন:মিষ্টির মলাটে মোদী-মমতা এবং বামেরা এক মঞ্চে মা গন্ধেশ্বরী সুইটসে

এর পাশাপাশি ওই আলোচনা সভাতে রাহুল গান্ধী আরও জানান, বিজেপি এখন দেশ জুড়ে যা করছে, তাতে সমস্ত মানুষ ওদের নিয়ে বিরক্ত। আমরা চাই ওই অসন্তুষ্ট মানুষগুলিকে একত্রিত করতে।

Advt

Related articles

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...