Thursday, May 7, 2026

হাথরস নিয়ে খবর করা সাংবাদিকের বিরুদ্ধে উত্তরপ্রদেশে এ বার UAPA-মামলা

Date:

Share post:

হাথরস কাণ্ড নিয়ে খবর করা সাংবাদিক সিদ্দিক কাপ্পানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে মামলা দায়ের হল উত্তরপ্রদেশে।

জানা গিয়েছে, সাংবাদিক কাপ্পানের (Siddiqui Kappan) বিরুদ্ধে UAPA বা সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ আইন, তথ্যপ্রযুক্তি আইন-সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার৷ তাঁর বিরুদ্ধে ৫ হাজার পাতার চার্জশিটও পেশ করেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ। এর পাশাপাশি,অভিযোগ আনা হয়েছে, তিনি সাম্প্রদায়িক অশান্তি বাধানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন৷

প্রসঙ্গত, হাথরস (Hathras) নিয়ে খবর করতে যাওয়ায় মোট ৭ জন সাংবাদিককে (Journalist) গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে সিদ্দিক এবং তাঁর সতীর্থ আতিকু রহমান, মাসুদ আহমেদ এবং আলমের বিরুদ্ধে UAPA ধারায় মামলা দায়ের হয়েছে। সিদ্দিক এবং তাঁর সতীর্থরা অন্যতম উগ্রপন্থী (Terrorist) সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া বা PFI-এর সদস্য বলেও দাবি করেছে পুলিশ।
এদিকে, এ ব্যাপারে সিদ্দিকের পাশে দাঁড়িয়েছে কেরল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস। তারা বলেছে, বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে সিদ্দিককে। কোনও প্রমাণ ছাড়াই তাঁকে বন্দি রাখা হয়েছে। সিদ্দিক PFI-এর সদস্য বলে যে অভিযোগ এনেছে উত্তরপ্রদেশ পুলিশ, তা-ও সর্বৈব মিথ্যা বলে দাবি তাদের।

২০২০-এর অক্টোবরে উত্তরপ্রদেশের হাথরসে এক দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। হাসপাতালে ওই কিশোরীর মৃত্যু থেকে রাতারাতি তার দেহ জ্বালিয়ে দেওয়া হয়৷ এর পরেই উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আর সেই ঘটনা নিয়ে খবর করতে গিয়েই গ্রেফতার হন সিদ্দিকরা। তখন থেকেই মথুরা জেলে বন্দি সিদ্দিক। তাঁর আইনজীবী মধুবন দত্ত চতুর্বেদী বলেন, ‘‘৫ হাজার পাতার চার্জশিট। এখনও হাতে পাইনি। সেটি হাতে পেলে তবেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’’ গত ডিসেম্বরে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানায়, কেরলের যে সংবাদপত্রের কর্মী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন সিদ্দিক, সেটি দু’বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে। সাংবাদিক সেজে আসলে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং আইন- শৃঙ্খলায় অবনতি ঘটাতেই সিদ্দিক হাথরস যান৷

Advt

 

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...