Wednesday, June 17, 2026

তদন্তে সহযোগিতা করছেন না, তাই লালাকে ফের তলব সিবিআইয়ের

Date:

Share post:

কয়লাকাণ্ডে (CBI On Coal Smuggling Case) ফের তলব করা হল অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালাকে। আগামিকাল অর্থাৎ সোমবার নিজ়াম প্যালেসে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে চতুর্থবার তাঁকে তলব করা হল। সিবিআই সূত্রে জানানো হয়েছে, অনুপ মাজি তদন্তে সহযোগিতা করছেন না। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। তাই বারবার তাঁকে ডেকে পাঠাতে হচ্ছে। এমনকী লালার তদন্তকারীদের ভুল পথে পরিচালিত করতে চাইছেন বলেও অভিযোগ উঠেছে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৬ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না।

তাই কয়লা পাচার নিয়ে সঠিক তথ্য জানতে লালাকে বারবার তলব করা হচ্ছে। তবে ৬ এপ্রিল লালার সুপ্রিম কোর্টের রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে গেলেই তাকে হেফাজতে নেওয়ার জন্য দাবি জানাতে পারে সিবিআই।কারন, সুপ্রিম কোর্টের শর্ত ছিল লায়লাকে তদন্তকারী অফিসারদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে সিবিআই Coal scam llala cbi supreme courtএখন সুপ্রিম কোর্টে পাল্টা অভিযোগ জানাতে পারে যে লালা তদন্তে সহযোগিতা করছেন না। সেক্ষেত্রে তদন্তের গতি আনতে লাগলাকে হেফাজতে নেওয়া প্রয়োজন। লালার ওপর থেকে যাতে রক্ষাকবচ তুলে নেওয়া হয়, সেই মর্মেই তদন্তকারীরা শীর্ষ আদালতের কাছে আবেদন জানাবেন বলে গোপন সূত্রে জানা গিয়েছে। গত সপ্তাহেই দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে নিজ়াম প্যালেসে হাজিরা দিয়েছিলেন লালা। টানা সাড়ে সাত ঘণ্টা ধরে নিজাম প্যালেসে চলে ম্যারাথন জেরা। শনিবার ফের তলব করা হয় তাঁকে। নির্দিষ্ট সময় নথিপত্র নিয়ে হাজিরা দেন তিনি। ফের আবার ডেকে পাঠানো হয় সোমবার।

Advt

 

Related articles

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...