Thursday, May 7, 2026

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে শহিদ ২২ জওয়ান, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

Date:

Share post:

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে শহিদ হলেন ২২ জওয়ান। শনিবার দুপুর থেকে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। মাওবাদীদের খোঁজে যৌথ অভিযান চালায় সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ৷ তখনই তাঁদের ওপর হামলা চালায় মাওবাদীরা৷ পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরাও৷ গুলির লড়াইয়ে প্রাণ হারান ২২ জন সেনা৷

বিজাপুরের এসপি কমলাচোন কাশ্যপ বলেন, “সুকমা-বিজাপুরে সীমানায় মাওবাদীদের হামলায় ২২ জন জওয়ান প্রাণ হারিয়েছেন।” এই ঘটনায় শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, ছত্তিশগড়ের মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় নিরাপত্তা বাহিনীর হত্যা গভীর উদ্বেগের বিষয়। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দেশ তাঁদের ত্যাগ কখনই ভুলবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা। কিন্তু শাহ ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে ছত্তিশগড়ের পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার বিকেলে দিল্লি পৌঁছচ্ছেন।

আরও পড়ুন-আচমকাই ঘটল বিপদ! বিদ্যুৎ প্রকল্পের ছাদ ভেঙে পড়ায় আহত ১৩ শ্রমিক

শনিবার বীজাপুরের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৫ জন জওয়ান, ৩ জন সিআরপিএফ, ২ জন ছত্তিশগড়ের বিশেষ বাহিনীর সদস্য। উদ্ধার করা হয়েছিল ২ মাওবাদীর মৃতদেহও। জানা গিয়েছে,ছত্তিশগড়ের বিজাপুরে মাও হানায় আহত হন আরও ১২। সূত্রের খবর, বিজাপুরের তারেম এলাকার সিলগার জঙ্গলে অভিযান চালাচ্ছিল সিআরপি এবং রাজ্য পুলিশের এসটিএফ ও ডিআরজি-র যৌথ বাহিনী। তখনই জঙ্গলের মধ্যে থেকে সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। রাজ্য পুলিশ সূত্রে খবর, নিহত জওয়ানদের মধ্যে অনেকেই কমান্ডো ব্যাটালিয়ন ফর রেসোলিউট অ্যাকশন-ইউনিটের সদস্য।

Advt

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...