Wednesday, March 4, 2026

এক ছোবলে ছবি: প্রচারে গিয়ে মুখে বললেন না ইশারায় বোঝালেন মিঠুন

Date:

Share post:

পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটের দিন আবারও নির্বাচনী প্রচারে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। হুগলির চণ্ডীতলার ভারতীয় জনতা পার্টির তারকা প্রার্থী যশ দাশগুপ্তের হয়ে রোড শো করলেন পর্দার ‘ফাটাকেষ্ট’। সাদা রঙের পাঞ্জাবি, গলায় উত্তরীয় পরে প্রচারে নামলেন মিঠুন।

মঙ্গলবার উত্তরপাড়ার গৌরী মোড়ে বিজেপি-র কর্মসূচিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তিনি মঞ্চে উঠতেই দর্শকরা তাঁর ছবির বিখ্যাত সংলাপ শোনার আবদার করেন। মিঠুন বলেন, “আমি বলব না, বুঝে নিতে হবে।” এর পর ‘মহাগুরু’ তাঁর স্বকীয় ভঙ্গিমায় ‘অভিমন্যু’ ছবির বিখ্যাত সংলাপ ইশারার মাধ্যমে বিজেপি-র কর্মী সমর্থকদের বুঝিয়ে দেন। হাতের মুদ্রায় বোঝান, ‘এক ছোবলে ছবি’। মহাগুরুর ইশারা ধরতে পেরে খুশি বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-তৃতীয় দফায় ‘আক্রান্ত’ ৫ প্রার্থী, অভিযোগ দায়ের কমিশনে

চণ্ডীতলায় মিঠুন চক্রবর্তীর গলায় রজনীগন্ধার মালা পরিয়ে অভ্যর্থনা জানালেন যশ দাশগুপ্ত। উল্লেখ্য, BJP-তে যোগ দিয়েই ব্রিগেডের মঞ্চে বাংলার সুপারডুপার হিট ছবি ‘MLA ফাটাকেষ্ট’-এর সুপারহিট ডায়লগ ‘মারব এখানে লাশ পড়ব শ্মশানে’ শোনা যায় মিঠুনের গলায়। পাশাপাশি ভোটপ্রচারে রীতিমতো দামামা বাজিয়ে মিঠুন ফিল্মি স্টাইলে বলেছিলেন, ‘আমি জলঢোড়া নই, বেলেবড়া নই, আমি জাত কোবরা গোখরো, এক ছোবলেই ছবি।’ উল্লেখ্য, মিঠুনের ফিল্মি ডায়লগ হিসেবে ‘এক ছোবলেই ছবি’ অত্যন্ত হিট। সেই ডায়লগ বলেই কার্যত একুশের মহাযুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন মহাগুরু। মিঠুন বলেন, ‘এবার এটাই হবে, এক ছোবলেই ছবি।’

Advt

spot_img

Related articles

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...

আবারও পুরুলিয়ার শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে: অভিষেকের তৎপরতায় ফিরছে দেহ

ভিনরাজ্যে ফের রহস্যমৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ফেরানো হচ্ছে পুরুলিয়ায় পরিযায়ী...

প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এইচকে দুয়া 

প্রয়াত হলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা প্রখ্যাত সাংবাদিক এইচ কে দুয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত...

রেফারিং থেকে ম্যাচের সময়, ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক অস্কার

আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে...