Wednesday, March 4, 2026

ক্ষতি সামলে কিছুটা চাঙ্গা শেয়ারবাজার, ৪২ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,২০১.৩৯ (⬆️ ০.০৯%)

🔹নিফটি ১৪,৬৮৩.৫০ (⬆️ ০.৩১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে মঙ্গলবার কিছুটা হলেও বাড়ল দেশের শেয়ারবাজার। ৪২ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৪৫ পয়েন্ট।

আরও পড়ুন:জৈব সুরক্ষা বলয়ে থাকা নিয়ে মুখ খুললেন মহারাজ

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের দুর্দশা কাটিয়ে ৪২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪২.০৭ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,২০১.৩৯। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ৪৫.৭০ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৬৮৩.৫০।

Advt

spot_img

Related articles

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...

বিশ্বকাপের প্রভাবে বলিউড বক্সঅফিস সংকট! হোলিতে নেই কোনও হিন্দি ছবি 

বলিউডের সঙ্গে হোলির বরাবরের একটা বিশেষ যোগসূত্র চলে এসেছে। বড় ক্যানভাসে বিনোদনমূলক সিনেমা মানেই অন্তত একটা হোলির দৃশ্য...

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...