Friday, March 13, 2026

খুন-অ্যাসিড হামলার হুমকি দিচ্ছেন শান্তনু ঠাকুর! অভিযোগ মমতাবালা ঠাকুরের মেয়ের

Date:

Share post:

বিতর্কে জড়ালেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তাঁর বিরুদ্ধে খুন ও অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ করলেন তাঁরই পরিবারের সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। এই ঘটনায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে থানাতেও অভিযোগ করা হয়েছে।

এই প্রসঙ্গে মধুপর্ণা ঠাকুরের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজের বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। শান্তনু ঠাকুর তাঁকে খুনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।  তিনি আরও বলেন, সম্প্রতি মেলার মাঠে গিয়েছিলাম। ওই মেলা মা-ই করান। মেলায় নাগরদোল বসতে দেওয়া হচ্ছে না। ওখানে শান্তনু ঠাকুর আমাকে হুমকি দেন, ঘরে চলে যা। তা না হলে লোক ঘরবাড়ি ভেঙে ফেলব। সূর্যের মুখ দেখতে পারবি না। মার্ডার হয়ে যাবি। নিজের ঘরেই আমি নিরাপত্তহীনতায় ভুগছি। যে কোনও সময় যা কিছু করতে পারে। ওদের কাছে গুন্ডা তো রয়েইছে। ঠাকুর বাড়িতে থাকতে দেবে না। ২ তারিখের পর দেখে নেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন শান্তনু ঠাকুর। শুধু শান্তনু ঠাকুর নয়, মঞ্জুলকৃষ্ণ ঠাকুরও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছেন শান্তনু ঠাকুর। তাঁর সাফ কথা, ‘সিমপ্যাথি আদায়ের জন্য এসব বলা হচ্ছে। ওইসব অভিযোগ শুধু মিথ্যেই নয়, এটা সিমপ্যাথি আদায়ের একটা পরিকল্পনা’।

আরও পড়ুন- আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মমতাকে শোকজ নোটিশ কমিশনের

Advt

spot_img

Related articles

প্রভাব নেই ধর্মঘটের, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ DA আন্দোলনকারীদের বিরুদ্ধে

রাজ্যজুড়ে সব সরকারি প্রতিষ্ঠানে শুক্রবার স্বাভাবিক পরিষেবা। DA আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটের ( strike in West Bengal) কোনও প্রভাব...

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...

দেশজুড়ে এলপিজি সংকট, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে সংসদ ভবনের বাইরে ধর্নায় তৃণমূল

সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের জন্য হাহাকার (LPG crisis) পড়ে গেছে। গ্যাসের দাম আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার (Govt...

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ, গ্রেফতার ছেলে-বৌমা

পারিবারিক অশান্তির জেরে শ্বাসরোধ করে মাকে খুন করার পর দেহ বস্তায় ভরে নয়ানজুলিতে ফেলে এল গুণধর ছেলে। মৃতার...