Thursday, May 14, 2026

ক্ষতবিক্ষত বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল খেজুরিতে

Date:

Share post:

ক্ষতবিক্ষত বিজেপি কর্মীর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। বৃহস্পতিবার সকালে ভুপতিনগরে রেললাইনের পাড়ে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই ঘটনাটিকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই যুবককে খুন করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে জেলার তৃণমূল নেতৃত্ব। তাদের পালটা অভিযোগ, বিজেপির গোষ্টিদ্বন্দের জেরেই ওই যুবকের মৃত্য হয়েছে।

সূতের খবর, মৃত ব্যক্তির নাম শম্ভু বারুই । তিনি খেজুরির গড়বাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বংশীধর এলাকার বাসিন্দা। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই তিনি পরিচিত ছিলেন। বৃহস্পতিবার সকালে রেল লাইনের পাড়ে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ তাঁরা পুলিশে খবর দেন। এরপর মৃতদেহ উদ্ধার করতে পুলিশ সেখানে পৌছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্তকে যথাযথ শাস্তির দাবিতে পুলিশের ওপর চড়াও হন তাঁরা। মৃতের পরিবারে সদস্যরা জানিয়েছেন, গতকাল তাঁদের বাড়ির পাশে পুজো হচ্ছিল। রাত তিনটে নাগাদ ফোন করে শম্ভুকে ডেকে পাঠায় একজন। তখনই বাড়ি থেকে বেরিয়ে যান শম্ভু। এরপর আর বাড়ি ফেরেননি। তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে ওই যুবককে।

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...