Sunday, May 17, 2026

অনুপ্রবেশকারীরা ঢুকে থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: অভিষেক

Date:

Share post:

অনুপ্রবেশকারীরা যদি ঢুকে থাকে তবে সবার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত৷ কারণ সীমান্ত সুরক্ষা কেন্দ্রের অধীন। কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে দলীয় প্রার্থী প্রণবকুমার দে (Pranabkumar Dey)র সমর্থনে প্রচারে গিয়ে বৃহস্পতিবার একথা বলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyapadhyay)। কটাক্ষ করে তিনি বলেন, “আগে চোররা চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে (Bjp) যায়”।

এদিন বক্সিরহাটের সভায় কড়া ভাষাতে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ৷ মানুষের সঙ্গে বিজেপি প্রতারণা করেছে বলে অভিযোগ করে অভিষেক বলেন, ওদের সঙ্গেও প্রতারণাই করতে হবে। তৃণমূলের যুব সভাপতি বলেন, “বড় ফুল থেকে টাকা নিন। ছোট ফুলে ভোট দিন। একটা করে ভোট দিন আর বহিরাগতদের গালে চড় মারুন”। প্রত্যেকে ভোট দেওয়ার আবেদন করেন অভিষেক৷

তিনি চ্যালেঞ্জ করে বলেন, “যেদিন যে কেনো বুথের যে কোনো মঞ্চে উন্নয়নের নিরিখে প্রতিযোগিতা হোক৷ রিপোর্ট কার্ড হাতে নিয়ে কথা হোক। বিজেপিকে দশ-শূন্যে হারাব”। সভা উপস্থিত ছিলেন তৃণমূলের দুই তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:মমতা সরকারের একমাত্র লক্ষ্য বাংলার মানুষের পাশে দাঁড়ানো, সপ্তগ্রামে বার্তা শতাব্দীর

Advt

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...