Wednesday, February 25, 2026

‘কোটি কোটি টাকার বিনিময়ে প্রচার বন্ধের প্রস্তাব দিচ্ছে ওরা’, গুরুতর অভিযোগ মমতার

Date:

Share post:

রাজ্যে ভোটপ্রচারের শুরু থেকেই দফায় দফায় বিজেপির (BJP)বিরুদ্ধে ভোটে বেআইনি টাকা বিলির অভিযোগ এনেছে তৃণমূল। একই অভিযোগে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (MAMATA BANERJEE)। আরও একবার সরাসরি সেই অভিযোগ এনে বিজেপিকে বিদ্ধ করলেন মমতা৷

তৃণমূল সুপ্রিমো বলেছেন, “সব হোটেলে ভর্তি ভর্তি টাকা। সবাইকে টাকা দিয়ে কিনে নিচ্ছে। অনেক রাজনৈতিক নেতাকেও ওরা টাকা দিয়ে কিনেছে। টাকায় বিক্রি হয়েছে, গদ্দাররা। কটা নাম বলবো, অনেক গদ্দার, মিরজাফর বিক্রি হয়েছে টাকায়।”

আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মমতাকে দ্বিতীয় নোটিশ কমিশনের

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন,তৃণমূল প্রার্থীদের মধ্যেও বিজেপি টাকা ছড়াচ্ছে৷ তৃণমূল সুপ্রিমো বলেছেন, “ওরা বলছে, এই নে, টাকাটা নিয়ে নে, প্রচারে নামবি না। ২৫ কোটি টাকা নে। আবার শুনছি তৃণমূল প্রার্থীদেরও বলছে, তোমাদের টাকা লাগবে? নিয়ে নাও পরে শোধ দিয়ে দিও। মানে পরে ওদের সঙ্গে যেও।” নিজের দলের ‘গদ্দার’দের বিরুদ্ধে ফের সরব হয়ে তৃণমূলনেত্রীর অভিযোগ, “টাকা দিয়ে গদ্দারদের কিনে নিচ্ছে বিজেপি।

Advt

spot_img

Related articles

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...

কলকাতায় গ্লোবাল ফাউন্ড্রিসের সেমিকন্ডাক্টর কাজ দেখে উচ্ছ্বসিত বাবুল

শিল্প স্টার্ট আপ হোক বা বাংলার সৃজনশীল ইকোসিস্টেম, ক্রমশ উর্ধ্বমুখী সেমিকন্ডাকটরের (Semiconductor) জনপ্রিয়তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

রেলের পরিকাঠামো যে একেবারেই তলানিতে তা বারবার প্রমাণিত হচ্ছে। বুধবার ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে (Bidhan Nagar Station Incident)...