Sunday, March 15, 2026

রাজ্যে এসে হাত নাড়লেন বললেন না কিছুই নাড্ডা

Date:

Share post:

বঙ্গে চতুর্থ দফা ভোটের আগে ফের রোড শোয়ে জেপি নাড্ডা। নদিয়ার চাকদহ বিধানসভা কেন্দ্রে শুক্রবার দলীয় প্রার্থীদের নিয়ে রোড শো করেন BJP-র সর্বভারতীয় সভাপতি। এদিন BJP প্রার্থী বঙ্কিম চন্দ্র ঘোষের সমর্থনে রোড শো করেন নাড্ডা। রোড শোতে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী জগন্নাথ সরকারও। এদিন পূর্ব বর্ধমানেও রোড শো করেন জেপি নাড্ডা।

শুক্রবার চাকদা চৌমাথা থেকে চাকদা রথতলা পর্যন্ত রোড শো করার কথা ছিল নাড্ডার। তবে লালপুরের কাছেই রোড শো শেষ হয়ে যায়। এরপরেই জেপি নাড্ডা এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ণভোজ সারেন। এদিকে, চতুর্থদফা ভোটের আগেই বড় দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন, যে ৯১টি আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে ৬৩টি থেকে ৬৮টি আসনে জয়ী হবে BJP।

আরও পড়ুন-বাংলার ভোটে ধর্ম জিতলে মানুষ হেরে যাবে”, তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদ দেব-এর

দফায় দফায় চলছে রোড শো। তৃণমূল থেকে বিজেপি কোনও দলই পিছিয়ে নেই প্রচার। প্রচারের জন্য রাজ্যে বারবার দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। গোপালপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। তাঁরই সমর্থনে রোড শো করলেন জেপি নাড্ডা। বাগুইআটি থেকে নাগেরবাজার পর্যন্ত চলে রোড শো। অসংখ্য বিজেপি সমর্থকরা অংশগ্রহণ করেন। বাইরে থেকে আসা বিজেপি নেতাদের রোড শোতে ভিড় চোখে পড়লেও ইভিএম-এ সেই ভোটগুলি প্রতিফলিত হয় কিনা সেটাই দেখার।

Advt

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...