Thursday, June 4, 2026

নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, অপসারিত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তী

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। তার ঠিক আগে শুক্রবার সন্ধ্যায় ফের বড় পদক্ষেপ নিতে দেখা গেল নির্বাচন কমিশনকে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নিরাপত্তা আধিকারিক, ওএসডি পদমর্যাদার অশোক চক্রবর্তীকে(Ashok Chakravarti)। শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে এই অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন(election commission)।

শুক্রবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে যে বিজ্ঞপ্তি পেশ করা হয়েছে সেখানে অবশ্য কেন অশোক চক্রবর্তীকে সরানো হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সুত্রের খবর, নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার জেরেই এই পদক্ষেপ। জানা যাচ্ছে, সেদিন নন্দীগ্রামের মমতা আহত হওয়ার পর তাঁকে উদ্ধার করতে দেখা যায়নি অশোক চক্রবর্তীকে। তাঁর পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করেন কুসুম কুমার দ্বিবেদী এবং স্বরূপ গোস্বামী। যার ফলে অশোক চক্রবর্তীর বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ওঠে। এছাড়াও সূত্রের দাবি, অশোক চক্রবর্তী বিরুদ্ধে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এই সমস্ত ঘটনার জেরেই কমিশনের তরফ এ তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান।

আরও পড়ুন:ব্যালকনিতে শিশুর আর্তনাদ! ঘর থেকে উদ্ধার শিশুর বাবা-মায়ের ক্ষতবিক্ষত দেহ

উল্লেখ্য, ১০ মার্চের ঘটনার পর কর্তব্যে গাফিলতির অভিযোগে মুখ্যমন্ত্রী নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তার কয়েকদিন পর রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থের ডানা ছাঁটা হয়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর নিরাপত্তা বলয়ে রদবদল করল কমিশন।

Advt

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...