Saturday, March 14, 2026

ভোটের দিনই ধেয়ে আসছে কালবৈশাখী , বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

ভোটের দিন মুখভার আকাশের। সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে রেহাই পেয়ে খুশি রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানান হয়েছে ধেয়ে আসছে কালবৈশাখী। সেইসঙ্গে কয়েকঘণ্টার মধ্যেই বৃষ্টিতে ভাসতে পারে বঙ্গের বেশ কয়েকটি জেলা।
হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে।৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর কয়েকঘণ্টার মধ্যেই পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি , দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকালও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৫ ডিগ্রি।

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...