Saturday, May 30, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জয়ের ব‍্যাপারে আশাবাদী নাইট অধিনায়ক ইয়ন মর্গ‍্যান

Date:

Share post:

রবিবার আইপিএলে ( ipl) সানরাইজার্স হায়দরাবাদের (  sunrisers hyderabad)  বিরুদ্ধে প্রথম ম‍্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইর্ডাস( KKR) । প্রথম ম‍্যাচে জয় পেতে হায়দরাবাদের বিরুদ্ধে স্পিন বিভাগেই ভরসা রাখছেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ‍্যান।

দলে সুনীল নারিন, কুলদীপ যাদবের মতন ক্রিকেটাররা রয়েছেন। তারওপর এবার নেওয়া হয়েছে শাকিব-আল-হাসানকে।

মর্গ‍্যান বলেন, “শাকিব আসায় দলের বৈচিত্র ও ভারসাম্য বেড়েছে। বাঁ-হাতি স্পিন বোলিংয়ের সঙ্গে বড় শট নেওয়ার ক্ষমতা রয়েছে শাকিবের। গত বার ব্যাটে রান আসেনি। শাকিব আসায় মাঝের দিকের ব্যাটিংয়ে ভারসাম্য বাড়বে। ”

হায়দরাবাদে রয়েছে ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, রশিদ খানের মতন ম‍্যাচ ঘুরানো বোলার। তেমনই ব‍‍্যাটিং এ রয়েছে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি ব্রিস্টোর মতন ক্রিকেটার। তবে নাইট অধিনায়ক মর্গ‍্যান এসব নিয়ে ভাবতে নারাজ। শনিবার ম্যাচের আগের দিন নাইটদের ওয়েবসাইটে তিনি বলেছেন, “আমি সত্যি এ বারের দল নিয়ে আশাবাদী। নিলামে স্বল্প অর্থ ব্যয় করে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। গত বারের চেয়ে এ বার আরও শক্তিশালী আমরা।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...