Tuesday, March 10, 2026

সকালে দিনের শুরুতে এবার নতুন স্বাদের দার্জিলিং চা

Date:

Share post:

বাঙালির একাধিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম চায়ের আড্ডা। আর সেই আড্ডাকে জমিয়ে দিতে বাজারে এল অনীর গ্রুপের(Aneer group) নতুন দার্জিলিং চা(Darjeeling tea) ‘জিয়াভরালি'(Jiabharali)। বাঙালি তথা ভারতবাসীকে দার্জিলিংয়ের স্বনামধন্য বিশ্বখ্যাত চায়ের স্বাদ দিতে প্রস্তুত এই জিয়াভরালি। সংস্থার দাবি, স্বাদে গন্ধে অতুলনীয় নতুন এই দার্জিলিং চা। যা আপনার সকালকে করে তুলবে আরো সুন্দর। ইন্দ্রনীল ভাদুড়ি ও জয়দীপ গঙ্গোপাধ্যায়ের যৌথ উদ্যোগে বঙ্গ তথা দেশের বাজারে আসতে চলেছে অভিনব এই দার্জিলিং চা।

সংস্থার অন্যতম কর্ণধার জয়দীপ গঙ্গোপাধ্যায় জানান, ‘দার্জিলিঙে প্রথম সারির যে কয়েকটি চা সংস্থা রয়েছে তাদের অধিকাংশ চা রপ্তানি করা হয় বিদেশে। ভারতের বাজারে খুব অল্প সংখ্যক চা পাওয়া যায়। সেই ‘দেবভোগ্য’ চায়ের স্বাদ যাতে বাঙালি ও ভারতবাসী পেতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ।’ যতটা সম্ভব কম দামে উৎকৃষ্ট মানের এই চা দেশের বাজারে মধ্যবিত্তের হাতে তুলে দিতে আগ্রহী অনীর গ্রুপ। আগামী ১ বৈশাখ ই-কমার্স সাইটের মাধ্যমে এই চা কিনতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি অফলাইনে শহরের বেশ কিছু হোটেল ও ক্যাফেতে এই চায়ের স্বাদ পাওয়া যাবে। মূলত দুটি কোয়ালিটির চা বাজারজাত করার পরিকল্পনা নিয়েছেন এই সংস্থা। যার একটি ‘দার্জিলিং ফাস্ট ফ্লাস সিঙ্গেল স্টেট রেয়ার কালেকশন’ এবং দ্বিতীয়টি হলো ‘ওল্ড ক্লাসিক ট্রাডিশনাল দার্জিলিং ব্যারিয়েটো(মেঘের দেশের চা)’। মধ্যবিত্ত মানুষ যাতে অসামান্য এই চায়ের স্বাদ নিতে পারেন তার জন্য ‘ক্যাশ অন ডেলিভারি’র পাশাপাশি ‘ইএমআই’ সুবিধা রাখা হচ্ছে সংস্থার তরফে।

Advt

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...