Thursday, June 25, 2026

ভয়াবহ আগুনে মৃত্যু ২ শিশুর, পুড়ে ছাই ১৫০ টি ঝুপড়ি

Date:

Share post:

দিল্লির নয়ডার সেক্টর ৬৩-র কাছে একটি বস্তিতে আচমকাই ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয় দুই শিশুর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা চালানোর পর শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে ২টি তিনবছরের শিশুর মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, এখনও পর্যন্ত অন্তত ১৫০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।

রবিবার দুপুরে আচমকাই নয়ডার বাহোলপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কি থেকে এই আগুন লেগেছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। আগুন লাগার পরই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছয়। তার আগে স্থানীয় বাসিন্দারাই  আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advt

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...