Thursday, June 25, 2026

গণতন্ত্রের উৎসবে অংশ নিতে গিয়ে গণহত্যার বলি! বিচার চাইছে কোচবিহার

Date:

Share post:

রক্তাক্ত চতুর্থ দফার ভোট। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে লাইনে দাঁড়ানো ৪ ভোটারের প্রাণ গিয়েছে। স্তব্ধ কোচবিহার। উত্তাল রাজ্য-রাজনীতি।

ঘটনায় সরব, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার চেয়ে ঘটনাকে গণহত্যা বলেছে। ভিডিও কলে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে এককালীন সাহায্যের কথাও জানিয়েছেন। কোচবিহারে রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি বিজেপিকে অক্সিজেন দিয়েছিল। কিন্তু রবিবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলে, সাহায্যের হাত বাড়িয়ে তিনি প্রকৃত মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেছেন।

রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে মরিয়া বিজেপি দিল্লিতে কমিশনের কাছে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ জানাল। অভিযোগ দেওয়ার পর বিজেপির কেন্দ্রীয়মন্ত্রী মুক্তার আব্বাস নকভি জানান, ‘হিংসার রাজনীতি’ ছড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাওয়ের ডাক দেওয়াতেই মানুষ প্ররোচিত হয়েছেন, কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়েছে। আত্মরক্ষায় গুলি চালাতে হয়েছে। পালটা তৃণমূল কংগ্রেস বলেছে, গণহত্যার জবাব মানুষ ব্যালটেই দেবে।

কেন্দ্রীয় বাহিনীর এই হত্যালীলার বিচার চাইছে কোচবিহারের মানুষ। রবিবার মৃতদেহ নিয়ে মিছিলে থেকেও সেই আওয়াজ। শক্ত চোয়াল। থমথমে পরিবেশ। তারমধ্যেও অন্য লড়াইয়ের প্রস্তুতি। কেরল থেকে দৌড়ে এসে গণতন্ত্রের উৎসবে অংশ নিতে গিয়ে শেষে ‘গণহত্যা’র বলি!

Advt

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...