Sunday, March 15, 2026

ভোটের ফল প্রকাশের আগেই করোনায় মৃত্যু প্রার্থীর

Date:

Share post:

সবে মিটেছে ভোটপর্ব। ফল প্রকাশ হতে প্রায় একমাস বাকি। নির্বাচনে তিনি জিতলেন কিনা, দলেরই বা ফল কেমন হল, কিছুই দেখতে পেলেন না তামিলনাড়ুর কংগ্রেস প্রার্থী পিএসডব্লু মাধব রাও। তামিলনাড়ুর শ্রীভিল্লিপুথুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি। গত মাসেই তিনি করোনা আক্রান্ত আক্রান্ত হয়েছিলেন, রবিবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বেশ কিছু কোমর্বিডিটি ছিল বলেও জানা গিয়েছে।

নির্বাচনের পরে যেহেতু তিনি মারা গিয়েছেন, সেখানে নতুন করে কোনও নির্বাচন করা হবে না। যদি তিনি সেই আসনে জিতে যান, তাহলে ওই বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC)-র তামিলনাড়ু ও পুদুচেরির দায়িত্বপ্রাপ্ত সভাপতি সঞ্জয় দত্ত এদিন ট্যুইট করে কংগ্রেস নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘শ্রীভিল্লিপুথুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ও তামিলনাড়ুর কংগ্রেস নেতা মাধব রাওয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। তাঁর করোনা হয়েছিল।’

আরও পড়ুন- তিন জনসভা সোমবার, বাকি চার দফায় চারবার রাজ্যে মোদি

Advt

 

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...