Wednesday, May 6, 2026

ভোটের আগে ফের ভাটপাড়ায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ১

Date:

Share post:

পঞ্চম দফার ভোটের আগে ফের উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া থেকে অস্ত্র কারখানার হদিশ মিলল। রবিবার রাতে তল্লাশি চালিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র তৈরির অত্যাধুনিক মেশিন ও সরঞ্জামও উদ্ধার করেছে। ভোটে অশান্তি ছড়াতেই এই অস্ত্র মজুত রাখা হচ্ছিল বলে মনে করছে পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে তারা । পলাতক বেশ কয়েকজন।

জানা গেছে,  রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ার কলাবাগান এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখানে তারা একটি অস্ত্র কারখানার হদিশ পায়। সেখান থেকে ২ টি আগ্নেয়াস্ত্র,  গুলির খোল এবং  আগ্নেয়াস্ত্রের বেশ কয়েকটি কাঠামো পাওয়া গেছে। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির অত্যাধুনিক মেশিন ও সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, শনিবার রাতে ভাটপাড়া থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ তাজা বোমা, গুলি , বোমা তৈরির মশালা ও আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রের খবর, ভাটপাড়ার দুই দুষ্কৃতী এই ঘটনায় জড়িত। তাই তাঁদের খোঁজে এলাকায় চিরুণী তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advt

Related articles

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...