Monday, June 22, 2026

পাহাড়ে প্রতিশ্রুতির বন্যা, নাগরিকত্ব নিয়ে গোর্খাদের আশ্বাসের চেষ্টা অমিতের

Date:

Share post:

পাহাড়ে প্রচারে গিয়ে গোর্খাদের মন পাওয়ার চেষ্টা করলেন অমিত শাহ (Amit Shah)। বুধবার, দার্জিলিঙের (Darjeeling) সভায় উন্নয়নের ভুরিভুরি প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অ-বিজেপিদের মন্তব্য, গত কয়েকটি লোকসভা নির্বাচনে বিজেপিকে (Bjp) ভোট দিয়েছে পাহাড়বাসী। সেই বিজেপি সাংসদরা দার্জিলিং পাহাড়ের উন্নয়নে কী কাজ করেছেন? এমন অবস্থা, যে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পোস্টার সাঁটেন স্থানীয়রা।

অমিত শাহ বলেন, রাজ্যে ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধান করবে বিজেপি। ১১ গোর্খা জনজাতিকে তফশিলি সম্প্রদায়ের তকমা দেওয়া হবে। প্রসারভারতী, দূরদর্শনে নেপালি ভাষায় সম্প্রচার হবে।

শাহ প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে চা শ্রমিকদের মজুরি বাড়বে। পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। এই কাজগুলি বিজেপি সাংসদরা তা করেননি কেন? তার কোনো ব্যাখ্যা দেননি শাহ।

একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি (Nrc) হলেও গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এনআরসি নিয়ে দার্জিলিঙে মন্তব্য করতে গেলেন কেন অমিত শাহ? তাহলে কী পরোক্ষভাবে এনআরসি নিয়ে বার্তা দিয়ে রাখলেন! বহুদিন ধরে গোর্খাল্যান্ড নিয়ে দাবি রয়েছে পাহাড়ের একাংশের। সেই প্রতিশ্রুতি দিয়েই এরআগের লোকসভা নির্বাচনগুলি জিতেছে বিজেপি। এবার অবশ্য সেই নিয়ে কোনো কথা বলেননি অমিত শাহ।

Advt

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...