Friday, May 1, 2026

মোদির কেন্দ্রেই এই চিত্র কিসের ইঙ্গিত ? কণাদ দাশগুপ্তর কলম

Date:

Share post:

 

কণাদ দাশগুপ্ত

এআবার কী ?

গোটা দেশের সর্বাধিনায়ক হিসাবে যার নাম প্রচার করা হয়, যার কথায় গোটা দেশ থালা বাজায়, প্রদীপ জ্বালায়, সেই নরেন্দ্র মোদিকে কেন সরাসরি ‘রিজেক্ট’ করলো বারাণসীর পড়ুয়ারা ? ওই বারাণসীই তো মোদিকে জিতিয়ে সংসদে পাঠিয়েছে ৷

তাহলে কী ‘গ্রাউণ্ড জিরো’ নতুন বার্তা দিচ্ছে ? দেওয়ালের লিখন কি পড়তে পারছেন ভক্তরা ?

বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন নির্বাচনে ফের গো-হারা হেরেছে মোদির বিজেপি’র ছাত্রশাখা ABVP বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ এবারই যে প্রথম হারলো তা নয়৷ ২০২০ সালের নির্বাচনেও হেরেছে৷ ২০১৮ এবং ২০১৯-এর ভোটে কোনক্রমে শুধু সভাপতি পদে জিততে পেরেছিলো ABVP, ২০২০ থেকে সেটাও হাতছাড়া৷ আর এবার তো বিজেপি’র ছাত্র শাখা খাতাই খুলতে পারেনি৷

সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মোট ৭ আসনের নির্বাচন হয়েছে রবিবার৷ কংগ্রেসের ছাত্র শাখা NSUI বা ভারতের জাতীয় ছাত্র ইউনিয়ন ৭টি আসনেই জয়ী হয়েছে৷ নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রে মোদির ‘সুশাসন’- এর বার্তা ছড়িয়েও ABVP মুখ থুবড়ে পড়েছে বারাণসীর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে৷ সংসদের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, গ্রন্থাগার-সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য, কোনও আসনেই জিততে পারেনি ABVP ৷ NSUI-এর চার প্রার্থী, সভাপতি পদে কৃষ্ণমোহন শুক্লা, সহ-সভাপতি পদে অজিতকুমার চৌবে, সাধারণ সম্পাদক পদে শিবম চৌবে এবং
গ্রন্থাগার-সম্পাদক পদে আশুতোষ কুমার মিশ্র, চার প্রার্থীই বিপুল ভোটে পরাজিত করেছেন ABVP প্রার্থীদের৷ ফের বলতে হচ্ছে, মোদির কেন্দ্রের এক শিক্ষা প্রতিষ্ঠানে পর পর দু’বছর, বিজেপির ছাত্র শাখা ABVP প্রার্থীদের খালি হাতে ফিরতে হয়েছে৷ দেশের নতুন প্রজন্মের প্রতিনিধিরা মুখ ফিরিয়ে নিয়েছে নরেন্দ্র মোদির থেকে৷

এ কিসের ইঙ্গিত ?

প্রথমত, ওই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর নির্বাচন কেন্দ্র বারাণসীর অন্তর্গত৷ এবং দ্বিতীয়ত এই শিক্ষা প্রতিষ্ঠানটি সংস্কৃত বিশ্ববিদ্যালয়, যে সংস্কৃত ভাষা নিয়ে ধারাবাহিকভাবেই বড়াই করে বিজেপি, এমনভাবে প্রচার চালায়, যাতে বিভ্রান্ত হতে হয়, এ দেশে
সংস্কৃত ভাষার ‘সোল কাস্টোডিয়ান’ একমাত্র বিজেপি তথা আরএসএস৷ তা হলে সেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কেন বার বার অপছন্দ করছে ABVP-কে ?

মোদির নাম ব্যবহার করে, মোদির ছবি লাগিয়েও কেন সংখ্যাগরিষ্ঠ পড়ুয়াদের পাশে আনতে ব্যর্থ হলো বিজেপি’র ABVP ? এই মুহুর্তে বিজেপি যে কেন্দ্রটিকে ‘মডেল’ হিসাবে তুলে ধরেছে, সেই বারাণসী-ই বার্তা দিচ্ছে নরেন্দ্র মোদিকে প্রত্যাখ্যান করার, সেই কেন্দ্রই আরও একবার বুঝিয়ে দিলো, শুধুমাত্র প্রতিশ্রুতি আর ভাষণে চিঁড়ে ভিজছে না৷

বিজেপি আর মোদি এই ছাত্রভোট থেকে কিছু শিক্ষা নিলে মঙ্গল, না হলে গোটা দেশেই এই বার্তা ছড়িয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা ৷

Advt

Related articles

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...