Saturday, June 13, 2026

প্রবল চাপের মুখে এবার রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের 

Date:

Share post:

চাপের মুখে এবার বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul sinha)প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন(election commission)। ৪৮ ঘন্টা তিনি কোনোরকম নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার কমিশনের ‘শাস্তির’ মুখে রাহুল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারেও ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলৎ রয়েছে। তার আগে অবশ্য মমতা বন্দোপাধ্যায়কে দু’বার নোটিস পাঠানো হয়েছিল কমিশনের তরফে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করার সময় কমিশনের সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসুরা বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাদের প্রচারে কেন নিষেধাজ্ঞা জারি হবে না? এ নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল-সিপিএম-কংগ্রেস। তারপরেই কমিশনের এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত ১১ এপ্রিল রবিরার হাবড়ার চোঙদা মোড় থেকে বাণীপুর পর্যন্ত মিঠুন চক্রবর্তীকে নিয়ে মিছিল করেন রাহুল সিনহা। প্রচার শেষে শীতলকুচির ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করেন রাহুল সিনহা। তিনি বলেন, “শীতলকুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল। কেন্দ্রীয় বাহিনী কেন ৪ জনকে মারল তার জন্য তাদের শো কজ করা উচিত।” রাহুলের এই মন্তব্য নিয়ে এরপর তীব্র বিতর্ক শুরু হয়। আর সেই মন্তব্যের জেরেই কমিশন ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করল রাহুল সিনহার প্রচারে।

Advt

Related articles

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...