Sunday, April 26, 2026

বড় সিদ্ধান্ত! করোনা রুখতে আগামী ১৫ দিন মহারাষ্ট্রে জারি ‘জনতা কার্ফু’

Date:

Share post:

করোনা রুখতে এবার এবার বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল রাজ্য সরকার। করোনা সংক্রমণ রুখতে আগামী ১৫ দিনের জন্য রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করে দিল মহারাষ্ট্র সরকার। যার নাম দেওয়া হয়েছে ‘ব্রেক দ্য চেইন’। ১৪ এপ্রিল রাত ৮ টা থেকে ১ মে সকাল ৭ টা পর্যন্ত রাজ্যে এই কার্ফু বহাল থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় মিলবে। আজ, মঙ্গলবার বৈঠকের পর এই সিদ্ধান্ত জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

প্রতিদিন বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতেই রাজ্যজুড়ে কার্ফু জারির কড়া সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ১ মে পর্যন্ত মহারাষ্ট্রের সমস্ত স্কুল, কলেজ, সিনেমা হল, থিয়েটার, রেস্তোরাঁ শপিং মল থেকে শুরু করে সমস্ত ধার্মিক প্রতিষ্টান, সবকিছুই বন্ধ থাকবে। তবে হোটেলের টেক-অ্যাওয়ে কাউন্টার ও খাবারের হোম ডেলিভারি জারি থাকবে বলেই জানানো হয়েছে। ছাড় থাকবে জরুরী ভিত্তির কাজে যুক্তদের পরিবহন করা ট্রেন ও বাস পরিষেবায়। পেট্রল পাম্প খোলা থাকবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। পাশাপাশি খুব প্রয়োজন না থাকলে মানুষকে ঘরেই থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- “পঞ্চমী-ষষ্ঠীতেই ১৪৮-এর ম্যাজিক ফিগার পার করবে তৃণমূল”, দাবি কুণালের

Advt

Related articles

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...