Thursday, May 14, 2026

দোষীরা শাস্তি পাবে: শীতলকুচির মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস মমতার

Date:

Share post:

মৃত্যুর ঘটনার তদন্ত করব। দোষীর শাস্তি পাবে- মাথাভাঙায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটের লাইনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত 4 জনের পরিবারের সদস্যদের পাশাপাশি রাজনৈতিক সংঘর্ষ নিহত আনন্দ বর্মণের আত্মীয়দের সঙ্গেও দেখা করেন তৃণমূল (Tmc) নেত্রী। তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়েন মৃতদের আত্মীয়রা। তাঁদের সবরকমের সাহায্যের আশ্বাস দেন মমতা।

মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করে মমতা বলেন, তদন্ত করে আসল দোষীদের খুঁজে বার করবেন। মৃতদের পরিবার সঠিক বিচার পাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। তিনি বলেন, “নিষেধাজ্ঞা জারি করে 72 ঘণ্টা আমাকে এখানে আসতে দেয়নি। না হলে আমি আগেই দেখা করতে আসতাম”।

আরও পড়ুন:গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শীতলকুচি এফেক্ট, বহরমপুরে জমলো না দিলীপের চায়ের আড্ডা

প্রথম বার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মণের (Ananda Barman) মৃত্যুরও নিন্দা করেন মমতা। এদিন, শহিদ মঞ্চে উপস্থিত ছিলেন আনন্দের দাদু এবং মামা। মমতার সঙ্গে দেখা করেন তাঁরা। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, বাহিনীর গুলিতে মৃত্যু চারজনের পরিবারের সঙ্গে আনন্দ বর্মণের পরিবারও সবরকম সাহায্য পাবে। পরিবারের সদস্যদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে বলেন মমতা। তিনি বলেন, শীতলকুচিতে ভোটের পরে পাঁচ নিহতের জন্য শহিদ বেদী তৈরি করা হবে।

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...