Friday, May 15, 2026

মহারাণা প্রতাপকে নিয়ে বিরূপ মন্তব্য, ক্ষমা চাইতে বাধ্য হলেন বিজেপি নেতা

Date:

Share post:

”মহারাণা প্রতাপ সিংকে কি কুকুরে কামড়েছিল?  যে উনি নিজের বাড়ি, রাজধানী সব ছেড়ে পাহাড়ে ঘুরে ঘুরে কেঁদে বেড়াতেন? কেন করেছিলেন তিনি এমন? আপনারা বুঝতে পারেন সেটা?” মহারাণা প্রতাপকে নিয়ে এমন  বিতর্কিত মন্তব্য করে চরম বেকায়দায় পড়েছেন বিজেপি নেতা গুলাবচাঁদ । রাজস্থানের (Rajasthan) রাজসমন্দ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন উপলক্ষ্যে প্রচারে এসেছিলেন গুলাবচাঁদ। ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন গুলাবচাঁদ।  কিন্তু গুলাবচাঁদের এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র। বিশেষত রাজপুত সমাজ আপত্তি তুলেছে। মহারাণা প্রতাপ সিং ছিলেন মেবারের শিশোদিয়া রাজবংশের  রাজপুত রাজা। প্রবল প্রতাপান্বিত মুঘল সম্রাট আকবরের সঙ্গে সম্মুখ  সমরে নেমেছিলেন  হিন্দু রাজা রাণা প্রতাপ।  রাণা প্রতাপের এই লড়াই আজও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।  রাজস্থানে আজও কিংবদন্তি হয়ে রয়েছে হলদিঘাটে মহারাণার সংগ্রামকাহিনি। কিন্তু সেই ইতিহাসপ্রসিদ্ধ নায়ককে নিয়ে এহেন কুরুচিকর মন্তব্য করায় যারপরনাই বিরক্ত হয়েছে রাজপুত সমাজ।  বিতর্কের জল এতদূর গড়িয়েছে যে শেষ পর্যন্ত  গুলাবচাঁদ ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...