Saturday, March 14, 2026

‘নিজামুদ্দিন ও কুম্ভমেলার মধ্যে তুলনা করা উচিত নয়’, স্পষ্ট জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

Date:

Share post:

‘মার্কজ ও কুম্ভমেলার মধ্যে তুলনা করা উচিত নয়। কুম্ভ মেলায় যারা অংশ নিতে আসছেন, তারা কেউ বাইরের লোক নয়।’ এমনটাই বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। গত বছরের করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা আক্রন্তের সংখ্যা। মানুষকে সমস্ত করোনা বিধি মেনে চলতে বলছে কেন্দ্র। কিন্তু অনেক মানুষই বিনা মাস্কে রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই মানছেন না দূরত্ব-বিধি। এরই মধ্যে কুম্ভমেলায় মানুষের দেদার ভিড়।

আরও পড়ুন-দেশজুড়ে বেলাগাম করোনা পরিস্থিতি, একদিনে করোনা আক্রান্ত ১,৮৪,৩৭২

উল্লেখ্য, সোমবার সন্ধেবেলা প্রায় ২৮ লক্ষ পুণ্যার্থী গঙ্গায় দ্বিতীয় শাহি স্নানের জন্য কুম্ভে যান। মেডিক্যাল বিভাগ সূত্রে খবর এদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাত্র ১৮ হাজার ১৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১০২ জনেরই রিপোর্ট পজিটিভ আসে। আর এই পরিসংখ্যানই চিন্তা বাড়াচ্ছে দেশ জুড়ে। তারই মধ্যে মঙ্গলবার একটি অনুষ্ঠানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত বলেন, “কুম্ভ ও মর্কজের মধ্যে তুলনা করাই উচিত নয়। মর্কজ একটি আবদ্ধ জায়গায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কুম্ভের আয়োজন গঙ্গার ঘাটের মতো খোলামেলা জায়গায় হচ্ছে।” একইসঙ্গে তিনি বলেন, “কুম্ভ মেলায় যারা অংশ নিতে আসছেন, তারা কেউ বাইরের লোক নয়। সকলেই নিজেদের মানুষ। নিজামুদ্দিনে তো ভিন দেশ থেকেও লোক সামিল হয়েছিল।”

প্রসঙ্গত, গতবছরে দেশজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য দায়ী করা হয়েছিল নিজামুদ্দিন মর্কজ সম্মেলনকে। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট অবধি। তিরথ জানান, “করোনা পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মেনেই কুম্ভমেলার আয়োজন করা সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল”। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, “আক্রান্তের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তবে আমরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনেই চলছি এবং রাজ্যে সুস্থতার হারও আশাজনক। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রয়েছে। মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হচ্ছে। হরিদ্বারের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে।”

Advt

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...