Saturday, June 27, 2026

‘বোলারদের কারণে এই জয়,’ বললেন রোহিত

Date:

Share post:

মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের( Kkr) বিরুদ্ধে ম‍্যাচ জিতে  বোলারদের প্রশংসায় মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance) অধিনায়ক রোহিত শর্মা( rohit sharma)।

আইপিএলের( ipl)  দ্বিতীয় ম‍্যাচে কেকেআরের বিরুদ্ধে ১০ রানে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। তবে দলের ব‍্যাটিং হতাশ করছে হিট ম‍্যানকে। প্রথমে ব‍্যাট করে ১৫৩ রান করে মুম্বই। ব‍্যাট করতে নেমে নাইটদের ওপেনার জুটি নিতিশ রানা শুভমনদের ব‍্যাট এক সময় কম্পন ধরিয়ে দিয়েছিল মুম্বইকে। এমন পরিস্থিতি থেকে ম্যাচ নিজেদের দিকে ঘোরান রাহুল চাহার, যশপ্রীত বুমরাহরা।  দলের জয়ের পর রোহিত বলেন, “ম্যাচ যে পরিস্থিতিতে ছিল সেখান থেকে দারুণ লড়াই করে ঘুরে দাঁড়ানো গিয়েছে। যে যে বোলার বল করতে এসেছে সকলে নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এই জয় থেকে অনেকটা আত্মবিশ্বাস পেলাম আমরা। ”

এরপাশাপাশি রোহিত আরও বলেন,” কলকাতা যে ভাবে শুরু করেছিল প্রথম ৬ ওভারে তা অসাধারণ। পাওয়ার প্লে-র পর রাহুল যে ভাবে বল করেছে তা খুব জরুরি ছিল। ক্রুণালও ভাল বল করেছে শেষের দিকে। প্রত্যেক বোলারই প্রশংসার দাবি রাখে। দলের জন্য এটা খুব ভাল দিক।”

আরও পড়ুন:কেকেআরের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ নাইট কর্ণধার শাহরুখ খান

Advt

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...