Monday, May 25, 2026

করোনা আক্রান্ত বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

দেশে চরম অবস্থায় পৌঁছেছে করোনা। এই প্রথমবার একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়েছে। ভয়াবহ পরিস্থিতি ভারতে। এইমুহূর্তে দেশ তথা গোটা বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামোর কপালেই ভাঁজ ফেলে দিয়েছে মারণ ভাইরাস। এমন পরিস্থিতিতেই বছরের পয়লা দিনে দুঃসংবাদ দিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার নেটদুনিয়ায় রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, “অবশেষে আমিও করনোরা কবলে। দুঃখিত বন্ধুরা।” সূত্রের খবর, কোভিড উপসর্গ থাকায় দিন কয়েক আগেই পরীক্ষা করান বিজেপি নেত্রী। কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ এলেও জ্বর, সর্দি-কাশি কমেনি। এরপরই দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করান। বৃহস্পতিবার সেই কোভিড রিপোর্ট-ই পজিটিভ আসে।

আরও পড়ুন- যুক্তির ঝড়ে সব অভিযোগ উড়িয়ে বিজেপিকে তুলোধোনা অভিষেকের

Related articles

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...