Saturday, May 16, 2026

পিছিয়ে গেল শুনানি, আপাতত বোর্ডের দায়িত্বে সৌরভ, জয় শাহরা

Date:

Share post:

২ সপ্তাহের জন্য পিছিয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav ganguly), জয় শাহদের( joy shah) বোর্ডের ( bcci) দায়িত্বে থাকা নিয়ে শুনানি। বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ এবং জয়েশ জর্জের বোর্ডের দায়িত্বে থাকা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তা ২ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হল। ফলে আপাতত আরও ২ সপ্তাহ বোর্ডের দায়িত্ব থাকছেন সৌরভ, জয় শাহরাই।

বিচারপতি নাগেশ্বর রাও বেঞ্চ আর দুই বিচারপতির অধীনে বোর্ডের এই মামলা হওয়ার কথা। কিন্ত এই নিয়ে বেশ কয়েকবার পিছিয়ে গেল শুনানি । বার বার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে বিসিসিআইয়ের দায়িত্বে থেকে গিয়েছেন সৌরভ, জয় শাহরা। বৃহস্পতিবার শুনানি পিছিয়ে যাওয়ায় আপাতত আরও ২ সপ্তাহর জন্য বিসিসিআইয়ের দায়িত্ব থাকছে তাঁদের হাতেই।

লোধা কমিটির নিয়ম অনুযায়ী টানা ৬ বছর বোর্ডের কোনও দায়িত্ব সামলানোর পর ৩ বছরের জন্য বিশ্রামে যাওয়া বাধ্যতামূলক। ২০২০ সালের মাঝামাঝি সময় সৌরভদের ৬ বছর দায়িত্ব সামলানোর সময় শেষ হয়ে যায়। কিন্তু করোনার কারণে সেই সময় তাঁদের বিশ্রামে পাঠানো সম্ভব হয়নি। সৌরভরাও সুপ্রিম কোর্টের কাছে তাঁদের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন।

আরও পড়ুন:ফের করোনার বলি এক কংগ্রেস প্রার্থী, এবার স্থগিত উপনির্বাচন

Advt

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...