Saturday, June 13, 2026

করোনার জের, ফের প্যাসেঞ্জার ট্রেন নিয়ে বড়সড় সিদ্ধান্তের সম্ভাবনা রেল কর্তৃপক্ষের

Date:

Share post:

বেলাগাম করোনা সংক্রমণ। তারমধ্যেই অফিস-কাছারি থেকে শুরু করে চুটিয়ে চলছে ব্যাবসা-বাণিজ্য। এতেই দিনের পর দিন বাড়ছে সংক্রমণের হার। করোনার ঊর্ধ্বগামী হারে কপালে ভাঁজ পড়েছে রেল কর্তৃপক্ষের। তাই প্যাসেঞ্জার ট্রেন নিয়ে আজই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। এপ্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের এজিএম(AGM) বলেন, “আতঙ্কিত হওয়ার মত কোনও পরিস্থিতি তৈরি হয়নি। কেউ আতঙ্কিত হবেন না।”
একটি সাংবাদিক সম্মেলনে দক্ষিণ পূর্ব শাখার রেল কর্তৃপক্ষ জানান, যাতে মানুষ আতঙ্কিত না হয়ে পড়েন, যাতে স্টেশনগুলিতে কোনওরকম বিশৃঙ্খলা তৈরি না হয়, তাঁর জন্যই মানুষকে সচেতন করতে হবে। সব বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা এবং নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
তবে জানা গেছে, প্রাথমিক পর্যায়েই লোকাল ট্রেন বন্ধ করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং এই পরিস্থিতিতে মানুষকে গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য কিছু সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাসেঞ্জার ট্রেন নিয়েই প্রাথমিক পর্যায়ে চিন্তাভাবনা করা হচ্ছে। লোকাল ট্রেন বন্ধের আপাতত কোনও পরিকল্পনা নেই। সেবিষয়ে রেল তরফে কী ভাবনাচিন্তা করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত জানানো হবে বলেই মনে করা হচ্ছে।

Advt

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...