Saturday, April 18, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন উপসর্গগুলি সম্পর্কে জেনে নিন

Date:

Share post:

প্রথমের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউয়ের উপসর্গগুলি এক নয়। দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উর্ধ্বমুখী করোনা গ্রাফ। এরমধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন উপসর্গগুলি সম্পর্কে জেনে নিন…

১) চোখ লাল হয়ে যাওয়া- চোখ লাল হওয়া অথবা কনজাঙ্কটিভাইটিস বিভিন্ন ভাইরাল ইনফেকশনের লক্ষণ। এই উপসর্গে চোখের লাল্ভাব বৃদ্ধি পায়, চোখে চুলকায় এবং চোখ থেকে ক্রমাগত জল পড়তে থাকে। এক চাইনিজ গবেষণায় দেখা যাচ্ছে, যাঁরা করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে।

২) গ্যাসের সমস্যা- ডায়েরিয়া, বমি, তলপেটে ব্যাথা হল করোনাভাইরাসের লক্ষণ। যদি আপনি হজমের সমস্যায় ভোগেন, একদমই এটাকে হাল্কাভাবে নেবেন না, অবশ্যই করোনা পরীক্ষা করান।

৩) মস্তিষ্কে কুয়াশা- করোনাভাইরাসের ফলে স্মৃতিশক্তিতে জটিলতা আসতে পারে। কোনও কিছুতে কনফিউশন হওয়া কিংবা কোনও ঘটনা মনে না পড়াও করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ। এইক্ষেত্রে আরও অনেক ধরণের উপসর্গ আছে, এমনটা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন-মাস্ক না পরলে জরিমান ১০,০০০ টাকা! করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের

৪) কাশির সমস্যা- করোনাভাইরাসের অন্যতম সাধারণ লক্ষণ হল কাশি। যযদি সংক্রামিত ব্যক্তি কাশে, তবে এটি সাধারণ কাশির মতো নাও হতে পারে। উলটে করোনায় আক্রান্ত হয়ে কাশি হলে কয়েকদিনের মধ্যে গলায় স্বরের পরিবর্তন আসে।

৫) শ্রবণ ক্ষমতার হ্রাস- ইন্টারন্যাশনাল জার্নাল অফ অডিওলজিতে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে জানা যাচ্ছে যে, করোনার সংক্রমণে শোনার সমস্যা হতে পারে। গবেষকরা করোনা, শ্রবণ ক্ষমতা এবং ভেস্টিবুলার সমস্যাগুলির মধ্যে সম্পর্ক চিহ্নিত করার জন্য ৫৬ টি সমীক্ষা করেছেন।

৬) সাধারণ লক্ষণগুলি- কোভিড-১৯ এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, শরীরের ব্যাথা, গন্ধ এবং স্বাদ হ্রাস, শীতলতা, শ্বাসকষ্ট। আপনি যদি নতুন বাঁ পুরনো কোনও লক্ষণ অনুভব করেন তবে যত তাড়তাড়ি সম্ভব পরীক্ষা করুন।

Advt

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...