Wednesday, March 11, 2026

বিক্ষিপ্ত অশান্তি ছাড়া এখনও নির্বিঘ্নে পঞ্চম দফা

Date:

Share post:

রণক্ষেত্র বিধাননগরের শান্তিনগর ও সুকান্তনগর। দু’জায়গাতেই তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টি হয়। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। সংঘর্ষ চলাকালীন মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূলের। সুকান্ত নগরে দু’পক্ষের মধ্যে রীতিমতো মারামারি বেধে যায়। বিধাননগরে বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।

উত্তর ২৪ পরগনার ১৬টি, পূর্ব বর্ধমানের ৮টি, নদিয়ার ৮টি, জলপাইগুড়ির ৭টি, দার্জিলিঙের ৫টি ও কালিম্পং ১টি মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার ১৬.১৫ শতাংশ। জলপাইগুড়িতে ১৮.৬৫ শতাংশ,কালিম্পংয়ে ১৪ শতাংশ,দার্জিলিংয়ে ১৪.৭৩ শতাংশ,উত্তর ২৪ পরগনায় ১৫.১৩ শতাংশ,পূর্ব বর্ধমানে ১৬.০৬ শতাংশ ও নদিয়ায় ১৬.৪৫ শতাংশ ভোট পড়েছে।

উত্তর ২৪ পরগনা কামারহাটি কেন্দ্রে পঞ্চম দফা ভোট গ্রহণের সকাল থেকেই অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। এদিন দক্ষিণেশ্বর-মন্দিরে সকাল-সকাল পুজো দিয়ে বুথ পরিদর্শনের বেরোন তৃণমূল (TMC) প্রার্থী মদন মিত্র। তার আগে নিজের ভোটও তিনি দেন। এবং ভোটের দিন কামারহাটিতে প্রচুর বহিরাগত ঢুকিয়েছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। একই সঙ্গে তাঁর অভিযোগ, একটি বুথে গেলে তাঁর শরীর তল্লাশি করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের সঙ্গে বাকবিতন্ডা জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এই ঘটনার সাময়িক উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন-তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, ব্যাপক উত্তেজনা রানাঘাটে

বুথে যাওয়ার পথে বিজেপি এজেন্টদের বেধড়ক মারধরের অভিযোগ। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বিজেপি এজেন্টদের লাঠি দিয়ে মারার অভিযোগ ওঠে। মিনাখাঁতে ৩২ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।

মন্তেশ্বরে তৃণমূলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গোলমালের আশঙ্কা। হেলমেট পরে বুথ পরিদর্শনে মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর।

পঞ্চম দফার নির্বাচনের দিন ভোটদানের জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি৷ এদিন তিনি বাংলায় টুইট করে বিপুল পরিমাণ ভোট দেওয়ার আহ্বান জানান৷ একইসঙ্গে প্রথমবার যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেন৷

Advt

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...