Tuesday, May 12, 2026

ফিরে এলো অভিশপ্ত স্মৃতি, বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু ৩ পরিযায়ী শ্রমিকের

Date:

Share post:

ফিরে আসছে গতবছরের অভিশপ্ত, ভয়ঙ্কর স্মৃতি। করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে। সংক্রমণের নিরিখে কার্যত প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে মৃত্যু মিছিল। সংক্রমণের বাড়বাড়ন্তে কোনওরকম ঝুঁকি না নিয়ে দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে লকডাউন (Lockdown)। রাজধানী দিল্লি-সহ মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশে জারি হয়েছে লকডাউন। যার দরুণ ফের দুর্দশার ছবি ফুটে উঠছে পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers).

গত বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগে হুড়মুড়িয়ে বাড়ি ফেরার তাগিদ দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। ফের সেই ছবি সামনে আসতেই একই ঘটনা। গতবছর বাড়ি রেল লাইনে হোক কিংবা পথ দুর্ঘটনায় হতভাগ্য পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর এখনও বেদনা দেয় দেশবাসীকে।

এবার ফের দুর্ঘটনার (Accident) কবলে পরিযায়ী শ্রমিকবাহী বাস। ঘটনা মধ্যপ্রদেশের (Madhya pradesh) গোয়ালিয়রের (Gowlior)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ পরিযায়ী শ্রমিকের। আহত কমপক্ষে ৮ জন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের টিকমাগরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত যাত্রী বোঝাই থাকার জন্যেই এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন –নির্বাচনের মাঝেই করোনার কবলে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার

Advt

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...