Friday, March 13, 2026

ঠান্ডা মাথায় খুন! শীতলকুচিকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে অভিযোগ ডেরেকের

Date:

Share post:

ঠান্ডা মাথায় খুন! শীতলকুচির (Shitalkuchi) ঘটনার ময়নাতদন্তের (Postmortem) রিপোর্টের ভিত্তিতে এই অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian)। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি একথা লিখে তার ব্যাখ্যা দেন ডেরেক। তিনি লেখেন, একজন দৌড়ে পালাচ্ছিলেন। 10 মিটার দূর থেকে তাঁর পিঠে গুলি লাগে।
দ্বিতীয় জনের মাথায় আঘাত রয়েছে। রাইফেলের বাট দিয়ে আঘাত করা হয়।
তৃতীয়জনের বুকে গুলি লেগেছে অত্যন্ত কাছ থেকে।

১০ এপ্রিল শীতলকুচিতে ভোটগ্রহণের দিন সিআইএসএফ (Cisf) জওয়ানদের গুলিতে ভোটের লাইনে প্রাণ হারান চারজন। সে ঘটনায় আত্মরক্ষার্থে গুলি চালানোর তত্ত্ব তুলে ধরে কমিশন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে অন্য কথা। যে চারজন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে একজনের পিঠে গুলি লেগেছে। বাকিদের গুলি লেগেছে মাত্র 10 মিটার দূরত্ব থেকে। প্রশ্ন হচ্ছে, যদি কেউ হামলা চালান তাহলে তাঁর পিঠে গুলি লাগে কী করে? মাত্র 10 মিটার দূরত্ব থেকে কেন পা লক্ষ্য করে গুলি করা গেল না? কেন গুলি সোজা বুকে বিঁধল।

এবার শীতলকুচি কাণ্ডের ময়নাতদন্তের রিপোর্টকে হাতিয়ার করে “ঠান্ডা মাথায় পরিকল্পিত খুনের” অভিযোগ তুলল তৃণমূল।

Advt

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...