Saturday, June 13, 2026

সেফ হোমের পরিকাঠামো বাড়াতে তৎপর রাজ্য প্রশাসন

Date:

Share post:

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে। কলকাতায় প্রতিদিন হাজারের উপরে মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি আঁচ করে হাসপাতালের বেড বাড়ানোর পাশাপাশি সেফ হোমের পরিকাঠামো বাড়াতে আরও তৎপর হলো রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতায় সেফ হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানালেন বিদায়ী পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
পুরসভার তরফে জানানো হয়েছে, যাঁদের বাড়িতে থাকার আলাদা করে ব্যবস্থা নেই, সেই নাগরিকরা করোনা আক্রান্ত হলে সেফ হোমে থাকতে পারবেন। সেফ হোমে থাকা রোগীদের অবস্থার অবনতি হলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ১০টি অ্যাম্বুল্যান্স রাখা হবে। নাগরিকদের সুবিধার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করার কথাও তিনি পুরসভাকে বলেছেন বলে জানান বিদায়ী পুরমন্ত্রী।
কোভিড রোগীদের হয়রানি কমাতে এই উদ্যোগ। কলকাতা পুরসভার অ্যাম্বুল্যান্সের জন্য নয়া ফোন নম্বর ৯৩৩০৯০৪৮০৯।
এই নম্বরে ফোন করলে মিলবে অ্যাম্বুল্যান্স।

Advt

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...