Monday, May 25, 2026

বাড়ছে করোনার প্রকোপ, ভোট গণনায় বাড়তি সতর্কতা কমিশনের

Date:

Share post:

বাড়ছে করোনার প্রকোপ। সতর্ক কমিশনও। সেই কারনেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট গণনায় অতিরিক্ত সতর্কতা নিতে চলেছে কমিশন। ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে রাজ্য পুলিশও।

করোনা সতর্কতা অবলম্বন করে যেমন বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, সেরকমই গণনা কেন্দ্রেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। কমিশনের নির্দেশ, গণনা কেন্দ্রে বাড়ানো হবে ঘরের সংখ্যা। কোভিড প্রটোকল মেনে একটি ঘরে রাখা হবে ১৪-১৫টি টেবিলের পরিবর্তে  ৭টি টেবিল। এতে ঘরে লোকসংখ্যা কমবে। ঘরের আকার বড় হলেই একমাত্র বেশি টেবিল রাখা হবে। গণনা হলের দুটি দরজায় থাকবে হাফ সেকশন বাহিনী। এবার ভোটে বহু কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে। সেকথা চিন্তা করেই পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।

করোনা প্রোটোকল মেনে ভোট গণনার পাশাপাশি নিরাপত্তার দিকেও সতর্ক কমিশন। গণনাকেন্দ্রে তৈরি করা হচ্ছে ত্রিস্তর নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের বাইরের ১০০ মিটারের মধ্যে তৈরি হবে বাইরের নিরাপত্তা বলয়। এখানে কোনও গাড়ি পার্কিং করা যাবে না। দায়িত্ব সামলাবে রাজ্য পুলিশ। দ্বিতীয় নিরাপত্তা বলয় তৈরি করা হবে গণনাকেন্দ্র চত্বরকে ঘিরে। থাকবে রাজ্যের সশস্ত্র বাহিনী। গণনা ঘরের বাইরে থাকবে শেষ নিরাপত্তা স্তর। সেটি থাকবে কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে।

Advt

Related articles

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...

রিজার্ভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা চুরি মোদিরাজ্যের সরকারি ব্যাঙ্কের কর্মীর

গুজরাতের(Gujarat) আহমেদাবাদ থেকে এক সরকারি ব্যাঙ্কের কর্মীকে আরবিআই(RBI) থেকে ৮.৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।...

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ, বৈশ্বানরকে তলব করল নিউমার্কেট থানা

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে (Baishwanor Chatterjee) তলব করল নিউমার্কেট থানার (New Market PS) পুলিশ।...

পদ ছেড়েও নেত্রীকে সমর্থন! কাকলির পোস্ট ঘিরে বিতর্ক

একের পর এক দলের বিরুদ্ধ-পদক্ষেপ। কখনও পদ থেকে সরিয়ে দেওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ। আবার কখনও নিজেই দলের দেওয়া...