Friday, May 22, 2026

এখনই লকডাউন নয়, প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ মোদির

Date:

Share post:

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় পর্বে সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে দেশ জুড়ে । এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লকডাউন শেষ অস্ত্র ৷ আমাদের লকডাউনের থেকে বাঁচতে হবে ৷ দেশবাসীর কাছে আবেদন প্রধানমন্ত্রীর ৷ দৈনিক সংক্রমণ আড়াই লাখের উপর দিয়ে যাচ্ছে ৷
লকডাউনকে যেন একেবারে শেষ বিকল্প হিসেবে দেখা হয় ৷ রাজ্যগুলিকে বার্তা প্রধানমন্ত্রীর ৷
১৮ বছর বয়স হলেই নেওয়া যাবে কোভিড টিকা। ১ মে থেকেই শুরু হবে টিকাকরণ। পাশাপাশি সোমবার , প্রথম সারির করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং ৪৫ বছরের বেশি বয়সের নাগরিকদের টিকাকরণ চলবে আগের মতোই, কো-উইন অ্যাপের মাধ্যমে।
প্রধানমন্ত্রী বলেন, চাহিদা অনুসারে কিছু শহরে বিশেষ ও বিশাল করোনা হাসপাতাল তৈরি করা হচ্ছে ৷
অক্সিজেনের সঙ্কট মেটানোর চেষ্টা চলছে ৷
আমাদের ধৈর্য্য হারালে চলবে না ৷ করোনার বিরুদ্ধে গোটা দেশ লড়ছে ৷ এই লড়াই কঠিন লড়াই।

Advt

 

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...